যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | MyBha24 RayNex News যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামিল ও নিখোঁজ নাহিদা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা–এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে বের করতে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ দুই শিক্ষার্থীকে দেখা যায়। এরপর থেকেই তাদের খোঁজে অভিযান চালাচ্ছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। নিহত জামিল লিমন ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় নিয়োজিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।