নান্দাইলে শিশুর সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ দিন পর উদ্ধার

ধর্ষণের প্রতীকী ছবি


MyBha24 RayNex News ডেস্ক | ময়মনসিংহ | প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন বছরের কন্যাসন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন পর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে গুরুতর অসুস্থ ওই নারী ও আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি সামনে আসে এবং পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে এক ইজিবাইক চালক গভীর রাতে শিশু কোলে কাঁদতে থাকা ওই নারীকে দেখতে পান। পরে তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে তিনি নিজ বাড়িতে আশ্রয় দেন। স্থানীয় এক পরিবারের সহায়তায় ওই নারীকে খাবার ও থাকার ব্যবস্থা করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি পথ হারিয়ে ফেললে কয়েকজন ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে কয়েকজন ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে আরও কয়েকজন তাকে একটি বাড়িতে নিয়ে পুনরায় নির্যাতন করে।

এ সময় মায়ের কোলে থাকা শিশুটি চিৎকার করলে তাকেও আঘাত করা হয়, ফলে শিশুটির চোখের নিচে আঘাত লাগে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারী তার পূর্ণ পরিচয় স্পষ্টভাবে দিতে পারছেন না। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।