ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককে মারধরের অভিযোগ

 

ধানমন্ডিতে জামায়াতের আ. লীগ বিরোধী বিক্ষোভ মিছিল । ছবি- ভিডিও থেকে নেয়া

জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News

রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নেওয়ার অনুরোধ করলে কয়েকজন উপস্থিত ব্যক্তি ‘বক্তব্য নিতে হবে না’ বলে আপত্তি জানান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার অভিযোগ ওঠে। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত সাংবাদিক জানান, তিনি জামায়াত বিটে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন।

তবে এ বিষয়ে জামায়াত নেতারা দাবি করেছেন, হামলাকারীরা তাদের দলের কেউ নয়, বরং বাইরের লোকজন ছিল।

এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ মোড় ঘুরে আবার ৩২ নম্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।