প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে পৌঁছেছেন ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন সরকারের ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: MyBha24

বাংলাদেশ ডেস্ক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১২ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কক্সবাজার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কক্সবাজারে আগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

জানা গেছে, শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশেও অংশ নেবেন।

কক্সবাজারে পৌঁছেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পরে তারা প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা বিভিন্ন প্রকল্প এলাকা, উদ্বোধনস্থল, ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান, বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু এবং জনসভাস্থল পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের মধ্যে সফর নিয়ে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।