মিরপুরে টেলিগ্রামের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রি, যুবক আটক

 

ছবি: ডিএমপি

MyBha24 RayNex News রিপোর্ট

রাজধানীর মিরপুর এলাকায় টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের অভিযোগে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় অভিযান চালায়। এ সময় জাহিদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হোসেন স্বীকার করেছেন, তিনি ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।