বিদেশে কর্মী পাঠানোর নামে এজেন্সিগুলো গলাকাটা ফি নিচ্ছে, এটি নিয়ন্ত্রণে আনতে হবে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ প্রতিবেদন: MyBha24 RayNex News বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত ফি আদায় এবং একচেটিয়া ব্যবসার অভিযোগ তুলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএমইটি ও বেসরকারি সংস্থা রামরু। প্রতিমন্ত্রী বলেন, অভিবাসনে প্রতারণা রোধে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিদেশে কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি আরও জানান, দেশে প্রায় ৩ হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি থাকলেও কঠোর যাচাই-বাছাই করা হলে ৫০০টির বেশি এজেন্সি কার্যক্রম পরিচালনার যোগ্য থাকবে না। তাই সব এজেন্সিকে নিয়ম-নীতি মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে ...