চীনা রকেটে কক্ষপথে পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ
![]() |
| ছবি: সংগৃহীত |
MyBha24 RayNex News ডেস্ক | আন্তর্জাতিক |
চীনের রকেটের মাধ্যমে পাকিস্তানের একটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর চীনের শানসি প্রদেশ-এর তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘পিআরএসসি-ইও৩’ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
সংবাদ সংস্থা সিনহুয়া-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, বেইজিং সময় শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটে একটি লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি সফলভাবে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।
এটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৪০তম ফ্লাইট, যা চীনের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
তবে এই মিশন সম্পর্কে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন