চুয়াডাঙ্গায় বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

 

নিহত মুমতাহেনা অহনা। ফাইল ছবি

MyBha24 RayNex News রিপোর্ট

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে না আসায় সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া না পেয়ে পরে জানা যায়, তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বজন ও সহকর্মীদের মতে, তিনি সম্প্রতি ওই এলাকায় নতুন বাসায় উঠেছিলেন এবং প্রায় এক বছর ধরে কর্মস্থলে কাজ করছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।