রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম

 

সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবেদন: MyBha24 RayNex News

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাইফুল ইসলামকে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।