ডাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি ছাত্রদলের আলটিমেটাম
![]() |
| ঢাবি শাখা ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত |
MyBha24 RayNex | শিক্ষা ডেস্ক
গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)সহ কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর উপাচার্যের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করা হয়।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উসকানিমূলক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মী ও নারী নেত্রীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলা হয়।
সংগঠনের নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপ থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয় এবং সেগুলো স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন