ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
![]() |
| ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। প্রতীকী ছবি |
MyBha24 RayNex News রিপোর্ট
দেশে স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনা জানিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান—বিশেষ করে সিটি করপোরেশন ও জেলা পরিষদ—কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও অধিকাংশ জায়গায় স্থানীয় প্রশাসনের মাধ্যমেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, নির্বাচনের পর সরকার গঠন করে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনাও রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই এই প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিধিমালা সংশোধনের পরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন