ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

 


MyBha24 RayNex News রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বান্দরবানেও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত একদিনে হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন।

এদিকে দেশের অন্যান্য বিভাগেও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে বলে জানা গেছে। অনেক হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।