নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে
MyBha24 RayNex News ডেস্ক | আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় উপস্থিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরও নিরাপত্তা ব্যবস্থার আওতায় নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে হোয়াইট হাউস সংবাদদাতাদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN জানিয়েছে, হঠাৎ বিকট শব্দ শোনার পর মুহূর্তেই অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকেন।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ঘটনার সময় সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যদের দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিরাপদ আছেন এবং উপস্থিত অন্য সদস্যরাও অক্ষত রয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন এবং নিরাপত্তাকর্মীরা সবাইকে নিচু হয়ে থাকতে নির্দেশ দিচ্ছেন।
পরে সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।
এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠান পুনরায় শুরু করা হতে পারে এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন