চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ফাটলো পর্যটকের ঠোঁট
![]() |
| কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃনগর ট্রেন। ছবি: MyBha24 |
MyBha24 RayNex News | কক্সবাজার প্রতিবেদক
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক পর্যটক আহত হয়েছেন। পাথরের আঘাতে মোহাম্মদ হিমেল (২৪)-এর ঠোঁট ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি কক্সবাজারের চকরিয়া স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, পাথরটি ট্রেনের নন-এসি কোচের একটি আসনে বসা হিমেলের মুখে আঘাত করে। এতে তার নিচের ঠোঁট ফেটে প্রচুর রক্তপাত হয়, তবে দাঁত ভাঙেনি।
ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পুনরায় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
একই বগিতে থাকা যাত্রীরা জানান, পর্যটকদের একটি দল কক্সবাজার থেকে ফিরছিলেন। হঠাৎ এ ঘটনায় পুরো বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, গত এক বছরে কক্সবাজার রুটে একাধিকবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন