ডাকাতের গুলিতে নিহত আরেক ডাকাত, বড়লেখায় চাঞ্চল্য

 

মরদেহের প্রতীকী ছবি

MyBha24 RayNex News রিপোর্ট

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশের চেষ্টা করে। বাড়িটির দেখাশোনা করা স্বজন গিয়াস উদ্দিন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তবে অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি দরজার সামনে থাকা তাদেরই সহযোগী সাইফুল ইসলামের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য ডাকাতরা মরদেহ ফেলে পালিয়ে যায়।



পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি একটি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।