মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৩৮ জন গ্রেপ্তার

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা।
ছবি: সংগৃহীত


MyBha24 RayNex News ডেস্ক | ঢাকা | প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিনব্যাপী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ইসলাম (৫৭), রফিকুল ইসলাম (৩৩), শ্রী কীর্তন মন্ডল (৩৫), পলাশ মোল্লা (২১), রিয়াজ (২৮), রবিউল ইসলাম (৩০), রিপন (৪৫), আব্দুর রাহিম (২৭), কোরবান (৩৩), বোরহান (২৪), কাল্লু (৩০), কাঞ্চন (২৭), শিমুল (১৯), শাওন (১৯), শুভ (১৮), সোহান (১৮), শান্ত (২২), সাগর (২১), ফেরদৌস (২০), কাইয়ুম (৩৩), রিফাত (২২), রাব্বি (২২), রিফাত (১৮), আশরাফুল (২২), ইয়াছিন (২০), ঝুটন দাশ (২৭), আরাফাত (২৪), মাসুদ পারভেজ (২২), সাইফুল আলম (৩৩), নাজেরা তাসরিয়ান (৩২), আব্দুল গফ্ফার (৩২), রিফাত (১৮), নাইব রহমান (৪০), সাগর ওরফে বেচু (২৮), বাবু (৩১), এমরান (৩২) ও মহিউদ্দিন বাবু ওরফে পিচ্চি বাবু (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও হত্যা, দ্রুত বিচার আইন, মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রোববারই সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।