গাইবান্ধায় স্কুলে যাওয়ার পথে ছাত্রী অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
![]() |
| ছবি: সংগৃহীত |
MyBha24 RayNex News রিপোর্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময়েও সে বাড়ি ফিরে না আসায় উদ্বেগ তৈরি হয়। পরে বিকেলের দিকে খবর পাওয়া যায়, মেয়েটি রাস্তার পাশে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে জোরপূর্বক তুলে নিয়ে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে জ্ঞান ফিরে নিজেকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন