বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু
![]() |
| বজ্রপাত প্রতিকি ছবি |
MyBha24 RayNex News রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দেশের চারটি জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে ৩ জন, নেত্রকোণায় ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং নোয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববারও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২), মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) এবং জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) রয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেত্রকোণা
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। ধনু নদে মাছ ধরার সময় আব্দুল মোতালিব (৫৫), ধান শুকানোর সময় মোনায়েম খাঁ পালান এবং ধান কাটার সময় মো. শুভ মন্ডল নিহত হন।
হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মকছুদ আলী (৪০) ও আব্দুস সালাম (৩৫)।
নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বৃষ্টি শুরু হলে বাদাম আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন।
দেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতজনিত মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন