রাতে ১১ জেলায় কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

 

আঁধারে ডুবে থাকা আকাশ। ছবি : ফাইল

MyBha24 RayNex News রিপোর্ট

দেশের ১১টি জেলায় রাতের মধ্যেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।