নৌকাডুবিতে মৃত্যু: শেষ মুহূর্তে সন্তানকে বুকে জড়িয়ে ছিলেন মা

 

শেষ পর্য ন্মাত তার সন্তানকে বাঁচানোর চেষ্টায় বুকে জড়িয়ে ধরেছিলেন। ছবি: সংগৃহীত

MyBha24 RayNex News রিপোর্ট

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নৌকাডুবির এক মর্মান্তিক ঘটনায় এক মা ও তার চার বছরের ছেলে সন্তান মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নর্মদা নদী-তে বার্গি বাঁধের কাছে একটি ক্রুজ বোট উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১ মে) সকালে উদ্ধারকারীরা মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শেষ মুহূর্ত পর্যন্ত মা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে বুকে জড়িয়ে রেখেছিলেন—যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। নৌকাটিতে থাকা একটি পরিবারের বাবা ও মেয়ে বেঁচে গেলেও মা ও শিশুটি নিখোঁজ ছিলেন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বেঁচে ফেরা এক যাত্রী জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে বোটটি ভারসাম্য হারায় এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যেতে শুরু করে। চারদিকে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই পানিতে তলিয়ে যেতে থাকেন।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।