সাতক্ষীরায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

নিহত সৈকত মুখার্জি। ফাইল ছবি

MyBha24 RayNex News রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বংশীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সৈকত মুখার্জি (১৮)। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা গড়িয়ে গেলেও নিজের ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্যসমূহ