ভালুকার বিরুনিয়া মোড়ে চালকের ওপর হামলার অভিযোগ, এলাকায় আতঙ্ক
![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ৯ মে ২০২৬
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মোড়ে এক চালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে বিরুনিয়া মোড় এলাকার সুরুজ বাঙালির ফিসারির কাছে ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।
ভুক্তভোগীর স্বজন মানিক জানান, তার দুলাভাই পেশায় একজন ড্রাইভার এবং তার নিজস্ব দুটি গাড়ি রয়েছে। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ি দিয়ে তার পথরোধ করা হয়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন