ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, টানা ৭ দিনের ছুটি
![]() |
| ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৪ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এ ছাড়া ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।
তবে জরুরি সেবাখাত এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবাও চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বেসরকারি শিল্প-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন