ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

 

অভিযুক্ত ব্যক্তি ওই নারীর পরিবারের সঙ্গে একই বাসায় সাবলেট থাকতেন । ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১১ মে ২০২৬

ইতালির ভেনিসে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বাসায় বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী তিন মাস বয়সী এক শিশুর জননী। ঘটনার বিচার চেয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

ইতালীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে সাবলেট থাকতেন। অভিযোগ অনুযায়ী, স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি জোরপূর্বক নির্যাতনের ঘটনা ঘটান।

ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি তার নবজাতক শিশুর উপস্থিতিতেই ঘটে। পরে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে ইতালির কারাবিনিয়ানি পুলিশ বাহিনী। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

কারাবিনিয়ানি জানিয়েছে, এটি একটি সংবেদনশীল ঘটনা হওয়ায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক ও প্রযুক্তিগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও চলছে।

ঘটনার পর ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তদন্তের স্বার্থে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র গোপন রাখা হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।