মেয়র হলে দুই বছরে ঢাকার চিত্র বদলের অঙ্গীকার আব্দুস সালামের
![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৪ মে ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হতে পারলে দুই বছরের মধ্যে রাজধানী ঢাকার চিত্র বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন ডিএসসিসির প্রশাসক ও বিএনপি নেতা আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নগর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হবে। বিশ্বের পরিচ্ছন্ন শহরগুলোর তালিকায় ঢাকাকে এগিয়ে নিতে কাজ করা হবে।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক নেতাকর্মী নগর ভবনের সামনের সড়ক পরিষ্কার করেন। ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায় সংগঠনটির সদস্যদের।
এ সময় নগরীর পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন