জনবল নেবে এসএমসি, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৪ মে ২০২৬
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)� জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার/টিম লিড পদে দক্ষ জনবল নিয়োগ দেবে।
বুধবার (১২ মে) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার/টিম লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস অথবা জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, স্বাস্থ্য ব্যবস্থা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা:
জনস্বাস্থ্য কর্মসূচি ব্যবস্থাপনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: ঢাকা (বানানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
আগ্রহীরা বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে এসএমসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন