বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
![]() |
| বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে। ছবি: MyBha24 |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, দুইতলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন