রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
![]() |
| ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২১ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার পর তিনি রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সরাসরি রামিসার পরিবারের খোঁজখবর নিতে সেখানে যান।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
এদিকে রামিসার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন