কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ৫

 

জেলা জজ আদালত, কক্সবাজার । ছবি: MyBha24

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ২৪ মে ২০২৬

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষ গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।