মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

 

৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১ জুন ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে।

পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্ত মণ্ডল।

আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের এই সম্মাননা প্রদান করবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় এই ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।

অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সঙ্গে গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে।

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে ২৭৭ জন নারীসহ ৪ হাজারের বেশি বাংলাদেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশি শান্তিরক্ষীদের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য গৌরব ও সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।