সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

 

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ | MyBha24 RayNex News

প্রকাশিত: ২৬ মে ২০২৬

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাটিকুমরুলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

খবর পেয়ে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।