বিদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন ঘোষণা দিলো কাতার
![]() |
| কাতারের রাজধানী দোহা (ফাইল ছবি) |
আন্তর্জাতিক ডেস্ক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৯ মে ২০২৬
কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্চলিক সংকটের কারণে চালু থাকা বিশেষ ভিসা সুবিধা আগামী ৭ জুন থেকে আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের কারণে গত মার্চ মাসে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া প্রবেশ ভিসাগুলোর জন্য বিশেষ ছাড় দেয় কাতার সরকার। তবে সেই সাময়িক সুবিধা আগামী ৭ জুন থেকে প্রত্যাহার করা হচ্ছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুনের পর থেকে সব ধরনের ভিসার স্বাভাবিক মেয়াদ, নবায়ন প্রক্রিয়া এবং নির্ধারিত ফি পুনরায় কার্যকর হবে।
এ কারণে কাতারে অবস্থানরত বিদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন, প্রয়োজনীয় ফি পরিশোধ অথবা ভিসার মেয়াদ শেষ হলে দেশ ত্যাগের পরামর্শ দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে জরিমানা কিংবা আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন