রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক রিপোর্টে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
![]() |
| ছবি: রামিসা আক্তার |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৪ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় মূল অভিযুক্ত সোহেল রানার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
শনিবার (২৩ মে) সিআইডির ফরেনসিক ইউনিট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মামলার তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে।
তদন্ত সূত্রে জানা গেছে, রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন।
পুলিশ জানিয়েছে, আজ রোববার (২৪ মে) আদালতে মামলার চার্জশিট জমা দেয়ার প্রস্তুতি চলছে। এতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঈদের পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন