রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ৩১ মে ২০২৬

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন— সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

সহকর্মীদের বরাতে জানা যায়, শ্রমিকরা বয়লার মেশিনে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় বয়লারে ত্রুটি দেখা দিলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গলিত লোহা ছিটকে পড়ে তিনজন শ্রমিক দগ্ধ হন।

পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদের ১ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে মাজেদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।