‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’ স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
![]() |
| সৌদি আরব প্রবাসী মাহাদি রাজ শুভ ফাইল ছবি |
নোয়াখালী প্রতিনিধি | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৯ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দেয়ার প্রায় দুই মাস পর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মাহাদি রাজ শুভ।
নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। তিনি স্থানীয় ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
শুক্রবার (২৯ মে) সকালে সৌদিতে অবস্থানরত সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সহকর্মীদের বরাতে জানা গেছে, কয়েকদিন ধরেই মাহাদি মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে বের হওয়ার পর রাতে সৌদি পুলিশ জানায়, রিয়াদের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাহাদি কয়েক মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা বর্তমানে সৌদিতে অবস্থান করলেও পরিবারের অন্য সদস্যরা দেশে রয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহাদি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন, যা তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন