হরমুজ প্রণালি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাল প্রথম তেলবাহী ট্যাঙ্কার
![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ৮ মে ২০২৬
ইরানের অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে একটি তেলবাহী ট্যাঙ্কার। অবরোধ পরিস্থিতির মধ্যে এটিই প্রথম সফল তেলবাহী জাহাজ পৌঁছানোর ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শুক্রবার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কার ‘ওডেসা’ দক্ষিণ কোরিয়ার সেওসান উপকূলে পৌঁছেছে। জাহাজটিতে আনুমানিক ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্যাঙ্কার থেকে খালাস করা তেল পরিশোধনের পর দেশটির অভ্যন্তরীণ বাজারে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য হিসেবে সরবরাহ করা হবে।
জানা গেছে, ‘ওডেসা’ গত ১৭ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রম করে। সে সময় অবরোধ পরিস্থিতিতে সাময়িক শিথিলতা দেখা দিয়েছিল।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি দক্ষিণ কোরিয়ান জাহাজ দুবাই বন্দরে পৌঁছেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। জাহাজটিতে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ নিয়ে কোনো মন্তব্য করা হবে না। যদিও কিছু আন্তর্জাতিক মহলে ঘটনাটিকে ইরানের হামলা বলে দাবি করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে এই চালান দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিছুটা কমাবে।
সূত্র: আল জাজিরা, এএফপি, ইয়োনহাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন