চীনে কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৪ মে ২০২৬
চীনের শানঝি প্রদেশে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং চীনের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা নিখোঁজদের সন্ধানে যে নিরলস পরিশ্রম করছেন, তাদের জন্যও প্রার্থনা রয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশ চীনের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার তদন্তে চলমান সব উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হন। দুর্ঘটনার সময় খনির ভেতরে শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন