নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, মা ও দুই মেয়ের মৃত্যু
![]() |
| নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ নিহত ৪। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ৩১ মে ২০২৬
নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬), ছোট মেয়ে ইতি আক্তার (১০) এবং অটোরিকশা চালক রেহান। নিহতরা নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন