জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল ক্যাম্পাস, প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবি

 

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১৪ মে ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রী হল প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবন ঘেরাও করেন। তারা অভিযুক্তের দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নারী নিরাপত্তাকর্মী নিয়োগ।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।