গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

 

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ৯ মে ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার (৯ মে) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে। নিহত অন্যদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী মনির হোসেন বিদেশে অবস্থান করছেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার রাতেও তাদের স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।