মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট
![]() |
| মাগুরায় দুই পক্ষের সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর চালানো হয়। ছবি: MyBha24 |
MyBha24 RayNex News রিপোর্ট
মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মে) রাত ৯টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা ও আমতৈল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৩৫), আরব আলী (৬৬) ও ইয়াহিয়া (২০) গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-সমর্থিত দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপর পক্ষের গ্রামে হামলা চালায়। পরে প্রতিপক্ষ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
সংঘর্ষ চলাকালে একে অপরের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানান, হামলার সময় তাদের ঘরবাড়ি ভেঙে মালামাল লুট করা হয়েছে এবং কিছু ঘরে আগুন দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন