শেরেবাংলা নগরে ছিনতাইয়ের শিকার সাংবাদিক, খোয়ালেন মোবাইল

 

কাজী শফিউল ইসলাম ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১৪ মে ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল হারানোর অভিযোগ করেছেন এক সাংবাদিক। বুধবার (১৩ মে) শিশুমেলা এলাকার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাজী শফিউল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে কর্মরত। তার বয়স ৫২ বছর বলে জানা গেছে।

কাজী শফিউল ইসলাম জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুমেলা এলাকার সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তার মোবাইল ফোনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার পর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম তাকে সহযোগিতার চেষ্টা করেন বলে জানান তিনি। তবে তার অভিযোগ, ক্রাইম পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি। দ্রুত ব্যবস্থা না নেয়ায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।

তিনি আরও অভিযোগ করেন, থানায় গিয়ে সহযোগিতা চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাননি। তার দাবি, এর আগেও ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।