ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
![]() |
| সংগৃহীত ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৩ মে ২০২৬
ময়মনসিংহে শাশুড়ি জোসনা রানী হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজিত শীল (৪২) জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে হালুয়াঘাট উপজেলার কড়াইকান্দা এলাকায় সুজিত শীল ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জোসনা রানীর ওপর হামলা চালান।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী মারা যান। আহত হন স্ত্রী ইতি রানী শীলও।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন