হত্যার ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩
![]() |
| হত্যার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ছবি: MyBha24 |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৪ মে ২০২৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি বিরোধের জেরে মা ও তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর খুঁড়ে তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন।
সিআইডি সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২৪ সালের জানুয়ারিতে মা ও শিশুপুত্রকে হত্যা করা হয়। পরে মরদেহ দুটি পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয়।
দীর্ঘ তদন্তের পর সিআইডি নিহতের দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুকুরে খনন চালিয়ে কঙ্কাল উদ্ধার করা হয়।
নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাইছুল ইসলাম জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন