রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ, যানচলাচল বন্ধ

 

জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। ছবি: MyBha24

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ২২ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শুরু হওয়া এই বিক্ষোভে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, দেশে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম সম্পন্ন করে শাস্তি কার্যকরের দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতেও একই দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

গত ১৯ মে মিরপুর-১১ নম্বরের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।