ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭
![]() |
| দুর্ঘটনাকবলিত বাস। ছবি: MyBha24 |
MyBha24 RayNex News ডেস্ক
প্রকাশ: ১৫:১৩, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৫:২৭, ১৬ জুন ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের বাসটি ঢাকার সায়দাবাদের দিকে যাচ্ছিল। পথে ব্রিজের ঢালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় এবং প্রধান লেন থেকে ছিটকে উল্টে যায়।
এতে বাসের দুই শিশুসহ অন্তত ৭ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
বিস্তারিত খবর MyBha24 RayNex News-এ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন