ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯,০১৩ টাকা
![]() |
| ছবি: সংগৃহীত |
বাণিজ্য ডেস্ক | MyBha24 RayNex News
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে ভ্যাটসহ মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
বাজুস জানিয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে ভ্যাটসহ নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে। স্বর্ণালংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। যেহেতু ভ্যাট মূল্যেই অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এদিকে, রৌপ্য অলংকারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বাজুস।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৭ বার কমেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন