তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, হুমকির মুখে রংপুর-কাকিনা সড়ক

 

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙনে রংপুর-কাকিনা সড়ক হুমকির মুখে পড়েছে। ছবি: MyBha24

রংপুর ডেস্ক | MyBha24 RayNex News

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মহিপুর সেতুসহ গুরুত্বপূর্ণ রংপুর-কাকিনা সড়ক হুমকির মুখে পড়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে তিস্তা নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ার পর সেতুর উত্তর-পশ্চিম প্রান্তের রক্ষা বাঁধে ধস শুরু হয়। রাত ১০টা পর্যন্ত প্রায় ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং সেখানে প্রায় ৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছরও বাঁধের প্রায় ১০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়েছিল। তখন প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে এলজিইডি বাঁশের পাইলিং করে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এবার পানির তীব্র স্রোতে সেই পাইলিংও ভেঙে গেছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে মহিপুর সেতুর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

গঙ্গাচড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, নতুন করে সৃষ্ট ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।