ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড

 

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক | MyBha24 RayNex News

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তদন্ত সংশ্লিষ্ট আবেদনে উল্লেখ করা হয়, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে অপমানজনক ও উস্কানিমূলক পোস্ট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশসহ বিভিন্ন বিষয় তদন্তের অংশ হিসেবে যাচাই-বাছাই করা প্রয়োজন বলে জানানো হয়।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ মার্চ রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে তার স্ত্রী ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।