মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
![]() |
| সংগৃহীত ছবি |
MyBha24 RayNex News ডেস্ক
প্রকাশ: ১১:০২, ১৬ জুন ২০২৬
রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অবরোধের কারণে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
![]() |
| সংগৃহীত ছবি |
শ্রমিকদের ৭ দফা দাবি:
১. গত মে মাসের বেতন পরিশোধ।
২. ২০২৫ সালের ছুটির টাকা।
৩. ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪. নোটিশ পে-বিল পরিশোধ।
৫. শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস (১২০ দিন) বেতন-ভাতা পরিশোধ।
৬. শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ।
৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হয়রানি (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি, শারীরিক ও মানসিক অত্যাচার) না করা।
বিস্তারিত খবর MyBha24 RayNex News-এ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন